কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় উপজেলা চেয়ারম্যান (আন্তঃ জেলা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কুষ্টিয়ার খোকসায় উপজেলা চেয়ারম্যান (আন্তঃ জেলা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ টায় খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা চেয়ারম্যান (আন্তঃ জেলা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খোকসায় উপজেলা চেয়ারম্যান (আন্তঃ জেলা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খোকসায় উপজেলা চেয়ারম্যান (আন্তঃ জেলা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
খোকসায় উপজেলা চেয়ারম্যান (আন্তঃ জেলা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতারের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

বিশেষ অতিথি ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম, খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, খোকসা সহকারি কমিশনার ( ভূমি) বিধান কান্তি হালদার, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ফজলুল হক প্রমুখ।

Glive24.com Logo 252x68 px White খোকসায় উপজেলা চেয়ারম্যান (আন্তঃ জেলা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এছাড়াও খোকসার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ ফুটবল প্রেমী দর্শনার্থীসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীগনসহ ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ও বেলুন উড়িয়ে এই ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর