কুষ্টিয়ায় র্যাবের অভিযানে কারাদণ্ড ও জরিমানাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ০১ বছরের সশ্রম কারাদণ্ড ও ০৪ লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত পলাতক আসামি ইব্রাহিম হোসেন (৪১) কে গ্রেফতার করা হয়েছে। ইব্রাহিম হোসেন কুষ্টিয়া জেলার ইবি থানার বিষ্ণু এলাকার হারেজ আলী মিয়ার পুত্র।

কুষ্টিয়ায় র্যাবের অভিযানে কারাদণ্ড ও জরিমানাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ১০ জুলাই ২০২৩ ইং তারিখ বিকাল ০৫:০৫ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন মজমপুর এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার ইবি থানার সিআর নং-৪১/১৩, সেশন ৭৮৫/১৩ এর ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ০৪ লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইব্রাহিম হোসেন কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ইবি থানায় হস্তান্তর করা হয়েছে।
![]()
