ভেড়ামারায় শিশু ধর্ষক আলিফ গ্রেফতার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শিশু ধর্ষনের অভিযোগে দায়েরকৃত মামলার আসামী আলিফ হোসেন (৩৮) কে বুধবার বিকালে গ্রেফতার করেছে র্যাব।

ভেড়ামারায় শিশু ধর্ষক আলিফ গ্রেফতার
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর খাঁনপাড়া এলাকার ভ্যানচালক ছোটন আলী ও ছামু ন্যাংড়ার ছেলে গ্রেফতারকৃত আলিফ হোসেনের বাড়ি পাশাপাশি।
৬ বছরের শিশুটি আলিফ হোসনের সেলুনের দোকানের সামনে খেলা করছিলো। এসময় আলিফ হোসেন শিশুকে চকলেট দেওয়ার নাম করে তার ঘরের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। বিষয়টি পরিবারকে জানালে শিশুটিকে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে।
![]()
বর্তমানে শিশুটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম জানান, ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামী আলিফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
