বিজিবি’র অভিযানে গাংনী সীমান্ত থেকে অস্ত্র উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিজিবি’র অভিযানে গাংনী সীমান্ত থেকে অস্ত্র উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৫, ২০২৩
বিজিবি’র অভিযানে গাংনী সীমান্ত থেকে অস্ত্র উদ্ধার

সীমান্তরক্ষী বিজিবি’র অভিযানে মেহেরপুরের গাংনী সীমান্ত থেকে ভারতীয় একটি শুটারগান উদ্ধার হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

বিজিবি’র অভিযানে গাংনী সীমান্ত থেকে অস্ত্র উদ্ধার

বিজিবি’র অভিযানে গাংনী সীমান্ত থেকে অস্ত্র উদ্ধার

বিজিবি’র অভিযানে গাংনী সীমান্ত থেকে অস্ত্র উদ্ধার

বিজিবি সূত্র জানায়, কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ শেওড়াতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা ১৪২/৪-এস সীমান্ত পিলার হতে ৫০গজ বাংলাদেশ অভ্যন্তরে নায়েব সুবেদার মো. ইসরাইল শেখ এর নেতৃত্বে বিজিবি’র টহল দল শেওড়াতলা মাঠে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এসময় ৪/৫জন লোককে সীমান্তের শুন্য লাইনের দিকে অগ্রসর হতে দেখলে টহলরত বিজিবি তাদেরকে ধাওয়া দিলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ১টি ভারতীয় শুটারগান উদ্ধার করে বিজিবি। উদ্ধার হওয়া অস্ত্র গাংনী থানায় হস্তান্তর ও মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

আরও পড়ুন: