কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় দীর্ঘ হচ্ছে অপমৃত্যুর মিছিল

খোকসায় দীর্ঘ হচ্ছে অপমৃত্যুর মিছিল। জীব হিসেবে পৃথিবীতে আসার পর মৃত্যুর স্বাদ একদিন নিতেই হবে। সে দৃষ্টিকোনে সকল ধর্মবিশ্বাস ও দর্শনে বলা হয় মানুষ মরণশীল। ধর্মীয় বাণী হলো মৃত্যু যে কোনো সময় কিংবা যে কোনো অবস্থাতেই জীবকে পাকড়াও করবে। পৃথিবীর একাধিক চিরন্তন সত্যে মৃত্যু একটি।

খোকসায় দীর্ঘ হচ্ছে অপমৃত্যুর মিছিল

খোকসায় দীর্ঘ হচ্ছে অপমৃত্যুর মিছিল
খোকসায় দীর্ঘ হচ্ছে অপমৃত্যুর মিছিল

তবুও অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কিংবা দুর্ঘটনার মৃত্যু সাধরণত কেউই কামনা করে না। এমন মৃত্যুকে আমাদের পরিবার-স্বজনরাও মেনে নিতে পারে না।

দুর্ঘটনা কিংবা অপমৃত্যুর জন্যে কোনো না কোনোভাবে আমরা মানুষরাই দায়ী। কোনো না কোনো মানুষের উছিলাতেই প্রতিদিন এমন অপ্রত্যাশিত অপমৃত্যু ঘটেই চলেছে। আশঙ্কাজনক হারে বেড়ে চলা এই অপমৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দেশের বিভিন্ন জেলাতেও প্রতিদিন এমন অনেক অপমৃত্যুর ঘটনা ঘটে চলছে।

Glive24.com Logo 252x68 px White খোকসায় দীর্ঘ হচ্ছে অপমৃত্যুর মিছিল

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গলায় ফাঁস দিয়ে কিংবা বিষপানে আত্মহত্যা, পানিতে ডুবে মৃত্যু, মাটি বা পাহাড়চাপা পড়ে মৃত্যু, বজ্রপাতে মৃত্যু, বৈদ্যুতিক শর্টসার্কিটে মৃত্যু, দুর্ঘটনায় অথবা সন্দেহজনক মৃত্যু হলে থানায় অপমৃত্যু হিসেবে লিপিবদ্ধ করা হয়। গত এক মাসে কুষ্টিয়ার খোকসা থানায় ০৩টি অপমৃত্যুর মামলা হয়েছে।

সচেতন মহল মনে করছেন, আমাদের লোভ, ক্রোধ, আর নৈতিক অবক্ষয়ে এমন হারে অপমৃত্যুর ঘটনা বেড়ে যাচ্ছে। যা একটি সুন্দর সমাজের জন্য খুবই দুঃখজনক সংবাদ। এর থেকে উত্তরনে রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি পর্যায়ের আরও সচেতন হতে হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর