কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

কুষ্টিয়ার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্য হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন।

কুষ্টিয়ার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

কুষ্টিয়ার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু
কুষ্টিয়ার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে শাহিন (৪৭), মিরপুর উপজেলার মশান বারুই পাড়া গ্রামের মৃত হনিফের ছেলে রতন (২১) ও ভেড়ামারা উপজেলার রকিবুল আলমের ছেলে সিফাত উল্লাহ (২৭)। এছাড়াও জেলায় এ্যালকোহল পান করে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও তিনজন। এর মধ্যে সিফাত উল্লাহ রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ।

এছাড়াও চার জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । তারা হলেন কুষ্টিয়া সদর উপজেলার গ্রামের কামিরুলের পুত্র প্রেমা (২৪), কুষ্টিয়া কোর্ট পাড়ার আফজাল হোসেনের পুত্র ফাহিম (১৪), কুষ্টিয়া মিরপুর উপজেলার মশান বারুইপাড়া গ্রামের খলিলের পুত্র সবুজ (২৪) এবং কুষ্টিয়া মিরপুর উপজেলার মশান বারুইপাড়া গ্রামের ইদ্রিসের পুত্র শাহিনুর (২১) ।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার বলেন, বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্য হয়েছে। সোমবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন। তারা বিভিন্ন এলাকার বাসিন্দা।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে বেশ কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে আজ ভোররাতে শাহিন, রতন ও সিফাত উল্লাহ নামের ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর