কুমারখালীতে কলের পানি নিতে নিষেধ করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত ১ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে কলের পানি নিতে নিষেধ করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত ১

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১২, ২০২৩

সারা দেশে চলছে পুরোদমে তাপদাহ সেই সঙ্গে চলছে রোজার মাস। বুধবার (১২ এপ্রিল) বিকেলে কলের পানি নিতে গিয়ে দেখে কলের মাথা খুলা। এই নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মাথায় হাসুয়ার আঘাতে রক্তাক্ত জখম হয় রিনা নামে এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া কুমারখালী এলঙ্গী পাড়ায় ।

কুমারখালীতে কলের পানি নিতে নিষেধ করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত ১

কুমারখালীতে কলের পানি নিতে নিষেধ করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত ১

কুমারখালীতে কলের পানি নিতে নিষেধ করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত ১

আহত রিনা খাতুন (৩০) এলঙ্গী পাড়ায় সুমন হোসেনের স্ত্রী।অভিযুক্ত নাজমুল হাসান (৩৩) এলঙ্গী পাড়ার সুনবুনের ছেলে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার আগ মুহূর্তে কলের পানি আনতে রিনা খাতুন যায় প্রতিবেশী নাজমুলের বাড়িতে। এই সময় নাজমুল তার কলের মাথা খুলে রাখে । এই বিষয়ে রিনা নাজমুল কে কলের মাথা খুলার বিষয়টি সম্পর্কে জানতে চায়। এক পর্যায়ে তাদের দুই জনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

সেই সময় নাজমুলের হাতে থাকা হাসুয়া দিয়ে রিনার মাথায় আঘাত করে এবং রিনা রক্তাক্ত জখম হয়। তাকে চিকিৎসার জন্য কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রিনার মাথায় ৫ টি সেলাই দেওয়া হয়েছে।

রিনার স্বামী সুমন শেখ বাদী হয়ে কুমারখালী থানার একটি অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, আমার বাড়িতে কল নেই, সেই কারণে। আমরা নাজমুল এর কল থেকে পানি এনে খাই। আমার স্ত্রী কে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেছে। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত নাজমুল সঙ্গে যোগাযোগ করা হলে তার মতামত নেওয়া সম্ভব হয়নি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোহসীন হোসাইন বলেন, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।