কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে কৃষকদের সাথে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২(এনএটিপি-২) এর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালীতে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

কুমারখালীতে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত
কুমারখালীতে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

মঙ্গলবর (১১এপ্রিল) স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে অনুষ্ঠিত কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবাশীষ কুমার দাস।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় বর্তমান কৃষি বান্ধব সরকারের কার্যক্রমের বর্ণনা দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ ড. হায়াত মাহমুদ, উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল করিম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা প্রমুখ।

কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ রাইসুল ইসলাম। এ সময় কৃষক-কৃষাণীদের মধ্যে নিজের অনুভুতি ব্যক্ত করে বক্তব্য দেন ও কর্ম পরিকল্পনা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সিআইজি সমূহকে আরো শক্তিশালী ও কার্যকর করার মাধ্যমে উন্নয়ন সহায়ক কার্যক্রমে সিআইজি সমূহের মাঝে সমন্বয়ের ক্ষেত্র সৃষ্টি ও স্থায়ী সংযোগ প্রতিষ্ঠা, একতা ও সামষ্ঠিক উদ্যোগ প্রতিষ্ঠার মাধ্যমে সিআইজি সমূহের স্থায়িত্বশীলতা বৃদ্ধি ও টেকসই উৎসাহিত করণের উপর গুরুতারোপ করা হয়।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে সিআইজি কৃষক গ্রুপে নতুন নতুন প্রযুক্তি গ্রহণ ও বিস্তার করে এবং সঞ্চয়ের ভিত্তিতে নিজেদের বিভিন্ন উপ-প্রকল্পে বিনিয়োগ করে বিভিন্ন ধরনের সরকারি কৃষি বিষয়ক সুবিধা গ্রহণ করতে পারবে। অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়ন হতে ১২০ টি সিআইজি গ্রুপের নেতৃবৃন্দ সহ ১৫০ জন উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর