খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৭ই এপ্রিল ২০২৩, ৫:৫৮ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এসএসসি-৯৮ ব্যাচ এর মহতি উদ্দ্যোগে সহায়তা পেলেন ১২টি পরিবার। প্রথমে কয়েকজন বন্ধু মিলে সংগঠনটি চালু। পরে তাদের সহযোগিতা করতে এগিয়ে আসে ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের সকল বন্ধু।

তারা বিভিন্ন দেশে থাকলেও তারা বন্ধুদের উদ্দ্যোগে এগিয়ে আসে। এই রমজানে ভেড়ামারা ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া, দক্ষিণ ভবানীপুর, উত্তর ভবানীপুর গ্রামের যারা এতিম-অসহায়, বিধবা, অসচ্ছল,প্যারালাইড রোগী এমন ১২টি পরিবার এ আর্থিক সহায়তা প্রদান করেন।
এই সংগঠনটি পরিচালনায় আছে এসএসসি-৯৮ ব্যাচ মাহাবুব আলম, আশরাফুল আর্মি, সাজেদুর রহমান সান্টু, ইলিয়াস হোসেন, আসানুল ইসলাম বাবু, নয়ন আলী, সঞ্চয়সহ সকল বন্ধুগণ।
তারা বলেন ভবিষ্যতে এমন সহযোগিতা ধারাবাহিক ভাবে চলতে থাকবে। ইনশাল্লাহ। যারা দুর থেকে আমাদের এই সংগঠন আর্থিক সহযোগিতা করছেন। তাদের প্রতি আমরা সর্বদা কৃতজ্ঞ।

মন্তব্য