কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে বাস ধর্মঘট

বাস শ্রমিকদের মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর সহ ৩ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিক ও মালিক গ্রুপ। শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে এই ধর্মঘট চলবে।

কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে বাস ধর্মঘট

কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে বাস ধর্মঘট
কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে বাস ধর্মঘট

বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত এই রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন।

তিনি আরও জানান, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন টিপ চাচ্ছেন। এটা নিয়েই মনোমালিন্য সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে আমরা ঝিনাইদহের কালীগঞ্জে বসাবসি করি। এসময় সেখানেই তারা বাসের স্টাফদের মারধর করে এতে বাস শ্রমিক-মালিক গ্রুপ উভয় মিলে বাস চলাচল বন্ধ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে বাস ধর্মঘট

তিনি বলেন, খুলনা থেকে কাল সকালে বাস কুষ্টিয়ায় আসবে না, কুষ্টিয়া থেকে বাস খুলনায় যাবে না। একই সাথে ফরিদপুর রুটেও বাস চলাচল বন্ধ থাকবে। বাসের স্টাফদের মারধরের ঘটনায় জড়িতদের আগামী (১০ এপ্রিল) এর মধ্যে পুলিশ-প্রশাসন তাদের গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে বাস চলাচল বন্ধ থাকলে কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুরে যেতে চরম দুর্ভোগে পড়বেন এসব রুটের শত শত যাত্রীরা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর