কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে বিজিবি এর অভিযানে ১ কেজি হেরোইন উদ্ধার

কুষ্টিয়ায় বিজিবি এর অভিযানে ১ কেজি ১২০গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। সোমবার বিকাল ৩.৫০টায় মিরপুর উপজেলার ভাঙ্গা বটতলা নামক নামক স্থানে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমান এ মাদক উদ্ধার করে সীমান্তরক্ষী বিজিবি।

মিরপুরে বিজিবি এর অভিযানে ১ কেজি হেরোইন উদ্ধার

মিরপুরে বিজিবি এর অভিযানে ১ কেজি হেরোইন উদ্ধার
মিরপুরে বিজিবি এর অভিযানে ১ কেজি হেরোইন উদ্ধার

মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়া মহাসড়কে আলহাজ্ব পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমান এ হেরোইন উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া মাদকের সাথে জড়িত কেউ আটক হয়নি বলে বিজিবি সূত্র জানিয়েছে।

 

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. রকিবুল ইসলাম পিএসসি এর নেতৃত্বে অভিযানিক দল মেহেরপুর-কুষ্টিয়া গামী কুষ্টিয়া মহাসড়কে যাত্রীবাহী আলহাজ্ব পরিবহন পরিবহনে অভিযান চালায়। এসময় মলিকবিহীন অবস্থায় ১ কেজি ১২০গ্রাম হেরোইন উদ্ধার করে যার আনুমানিক মূল্য ২২লক্ষ ৪০হাজার টাকা।

Glive24.com Logo 252x68 px White মিরপুরে বিজিবি এর অভিযানে ১ কেজি হেরোইন উদ্ধার

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর