ছাত্রীকে ভাবি ডাকায় ছাত্রকে পাইপ দিয়ে পিটিয়েছে প্রধান শিক্ষক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ছাত্রীকে ভাবি ডাকায় ছাত্রকে পাইপ দিয়ে পিটিয়েছে প্রধান শিক্ষক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৩, ২০২৩

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৮নং ছাতিয়ান ইউনিয়নের সোন্দাহ-নফরকান্দি এলাকার সোন্দাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুর রশিদ একই বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যায়নরত সাব্বির রহমান কে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর যখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ছাত্রীকে ভাবি ডাকায় ছাত্রকে পাইপ দিয়ে পিটিয়েছে প্রধান শিক্ষক

ছাত্রীকে ভাবি ডাকায় ছাত্রকে পাইপ দিয়ে পিটিয়েছে প্রধান শিক্ষক

ছাত্রীকে ভাবি ডাকায় ছাত্রকে পাইপ দিয়ে পিটিয়েছে প্রধান শিক্ষক

সরজমিনে গিয়ে দেখা যায়, সাব্বিরকে বেধড়ক পিটিয়ে কানের পাশে ও পিঠে আহত করেছে। ডাক্তার জানিয়েছেন স্পর্সকাতর যায়গায় আঘাত লেগেছে। তার কানের তলা ফেটে রক্তাক্ত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

আহত সাব্বিরের পিতা আব্দুল মান্নান জানান, আমার ছেলেকে অমানবিকভাবে কলের (টিউবওয়েলের) পাইপ দিয়ে পিটিয়ে শরিরে ও কানের পাশে রক্তাক্ত করেছে। আমি ছেলেকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ ফেব্রুয়ারিতে ভর্তি করেছি। আমার ছেলের কানের পর্দা ফেটে গেছে। আমি আমার ছেলেকে মারার বিচার চাই। মারার কারণ জানতে চাইলে তিনি জানান, সাব্বির সহ কয়েক জন বন্ধু মিলে গেটের সামনে দিয়ে যাচ্ছিলো এমন সময় বিদ্যালয়ের গেটে ঐ বিদ্যালয়ের একটা মেয়ে দাড়িয়েছিল। সে সময় আমার ছেলের একটা বন্ধু মেয়েটাকে ভাবি বলে ডেকেছিল। মেয়েটা এ বিষয়টা প্রধান শিক্ষক কে বলে। তারপর শিক্ষক ক্লাসে যেয়ে সাব্বির কে ডেকে বাইরে এনে প্রধান শিক্ষকের কাছে আনলে । প্রধান শিক্ষক সাব্বিরকে জিজ্ঞাসা করতে করতে মারধর শুরু করে। এক পর্যায়ে কলের পাইপ দিয়ে মারা শুরু করে। অনেক মারার পর আমার ছেলে অজ্ঞান হয়ে যায়।তারপর তার বন্ধুরা বাড়ি খবর দেয়।সেখান থেকে আমার ছেলেকে এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত সোহান্দাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ এর মুঠোফনে অভিযোগের বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সাব্বির রহমান একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

আরও পড়ুন: