কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পুলিশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি নিয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

 

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা দায়ের ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি এবং অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

 

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে আরও সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। পাশাপাশি মামলার তদন্ত ও নিষ্পত্তির ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

 

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিআইও-১, ডিএসবি, সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ, টিআই (প্রশাসন), কোর্ট পুলিশের ইনচার্জ, বিভিন্ন ক্যাম্প, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর