কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযান

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা পৌর এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পৌরসভা কর্তৃক প্রদেয় ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়ন নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার।

 

গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভেড়ামারা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স না থাকায় আল-আমিন কসমেটিক্স প্রোঃ মোঃ শফিকুল ইসলাম ও বিশ্বাস জুয়েলার্স প্রোঃ মোঃ নাছিম বিশ্বাসকে অর্থদণ্ড প্রদান সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটিকে অতি দ্রুত ট্রেড/প্রফেশনাল লাইসেন্স গ্রহণ এবং নবায়নের নির্দেশনা প্রদান করা হয়।

 

এছাড়াও ভেড়ামারা প্ল্যাটফর্ম সংলগ্ন খেলাঘর ও ফলের দোকানের সামনের নির্ধারিত নো-পার্কিং এলাকায় অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্সবিহীন ০৩টি ‘ঙঘ ঞঊঝঞ’ মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি উক্ত স্থানে ভবিষ্যতে গাড়ি পার্কিং না করার জন্য সতর্ক করা হয় এবং নির্দেশনা অমান্য করে পুনরায় গাড়ি পার্কিং করলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও অর্থদণ্ড প্রদানের বিষয়ে সতর্ক করা হয়।

 

ডাঃ গাজী আশিক বাহার জানান, দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড/প্রফেশনাল লাইসেন্স নবায়ন না থাকায় জরিমানা সহ পৌরসভার নির্ধারিত নো-পার্কিং এলাকায় যানবাহন পার্কিং করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে, জনশৃঙ্খলা রক্ষা এবং পৌরসভার আইন ও বিধিবিধান বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর