কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সকলের সহযোগীতায় এই প্রতিষ্ঠান আবার সোনালী দিন ফিরে পাবে: বক্তারা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় বাংলাদেশ পরিবার-পরিকল্পনা (এফপিএবি’র) বার্ষিক ৪৫ তম সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী সমিতির জেল খানামোড়স্থ এফপিএবির নিজস্ব কার্যালয়ের আক্কাচ আলী মঞ্জু মিলনায়তনে এ সভায় সাধারণ সদস্য, আজীবন সদস্য,্ উপদেষ্টা এবং কার্যালয়ের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহন করেন। 

 

শাখা পরিষদের প্রাপ্ত বয়ষ্ক সদস্য মুকুল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে সমিতির সভাপতি ডাঃ জেসমিন আখতার বলেন, দেশে জনসংখ্যার বৃদ্ধি রোধ কল্পে প্রতিষ্টিত এই প্রাচীণ প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রথম পরিকল্পিত পরিবার গড়ে তোলার জন্য কার্যক্রম শুরু করে। এর পরবর্তিতে ১৯৬৫ সালে তৎকালীন পাকিস্তান সরকার সরকারী কার্যক্রমের সাথে এ প্রতিষ্ঠানকে সংযুক্ত করে।

 

বর্তমানে পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের সাথে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম চালিয়ে আসছে। মাঠ পর্যায়ে দরিদ্র-পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় নিরলসভাবে কার্যক্রম করে আসছে। ১৯৭৮ সালে কুষ্টিয়ায় এফপিএবির কার্যক্রম শুরু হয়। 

 

পুর্বে বাবর আলী গেট সংলগ্ন ভাড়াটিয়া ভবনে এর কার্যক্রম শুরু করে। পরবর্তিতে বর্তমানে জেল খানা মোড়ে সরকারীভাবে জমি বরাদ্ধ নিয়ে বিশাল ভবন গড়ে তোলা হয়। এখানে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা মা ও শিশু স্বাস্থ্যের স্বল্পমুল্যে সেবা প্রদান করা হয়ে থাকে। তিনি আরও বলেন, এখানে প্যাথলজিকল্যাল পরিক্ষা-নিরিক্ষা, আল্ট্রাসনোগ্রাম, ডিজিটাল এক্সরে, অ্যাম্বুলেন্স সেবা, স্বল্পমুল্যে হলরুম ও কনফারেন্স কক্ষ এবং ডরমেটরি ব্যবস্থা রয়েছে। 

 

তিনি বলেন, বর্তমানে আর্থিক অনুদানের অভাবে প্রতিষ্টানের সাবেক ও বর্তমানে কর্মরত কর্মকর্তা, কর্মচারীদের বেতনসহ বিবিধখাতে বকেয়া হয়ে গেছে। এর মুল কারণ বিগত সময়ে  কেন্দ্রীয় কিছু সিন্ধান্তের প্রতি আনুগত্য না থাকায় আন্তজার্তিক অনুদান বন্ধ রয়েছে। সেই সাথে এখানকার ক্লিনিক থেকে যে আয় হতো সেটিও বন্ধ রয়েছে। ফলে এ বকেয়া হয়েছে। 

 

আগামীতে এখানে একটি চক্ষু হাসপাতাল নির্মাণসহ কুষ্টিয়া এফপিএবির কার্যক্রমকে আরও পরিসর বৃদ্ধির পরিকল্পনার কথা ব্যক্ত করে তিনি বলেন, আপনাদের সকলের সহযোগীতায় এ প্রতিষ্ঠানটিতে আবার সোনালী দিন ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি। 

 

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন নজু নগদ ১ লাখ টাকা প্রদানের ঘোষণা দিয়ে দাতা সদস্য গ্রহন করেন। 

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জজ কোর্টের সাবেক জিপি ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে উপদেষ্ঠা এ্যাডঃ আ স ম   আখতারুজ্জামান মাসুম, কুষ্টিয়া জজ কোর্টের পিপি এ্যাডঃ খন্দকার সিরাজুল ইসলাম. ড্যাব নেতা ডাঃ ফজলুল হক, এবং সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির নেতা প্রয়াত আক্কাচ আলী মঞ্জুর কন্যা সাদিয়া নাহিদ রিতু প্রমুখ। 

 

এর আগে পবিত্র কোরান তেলওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। সভায় সমিতির সদস্য নিলুফা আক্তার নাসরিন ও ইব্রাহিম খলিল সমিতির প্রয়াত সকল সদস্যদের প্রতি শোক প্রস্তাব ও দোয়া পরিচালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন শাখা পরিষদের সহ-সভাপতি কনক চৌধুরী, প্রতিষ্ঠান সম্পর্কীত ধারণা ও স্বেচ্ছাসেবীদের তথ্য উপাস্থপন করেন শাখা পরিষদের সদস্য অ্যাডঃ এ এস এম আসাদুজ্জামান, ৪৪ তম সভার কার্যবিবরণী উপস্থাপন করেন শাখা পরিষদের যুব সদস্য মোঃ বাঁধন শেখ, ২০২৫ ও ২০২৬ সালে শাখা কর্তৃক বাস্তবায়িত কার্যক্রম উপস্থাপন করেন জেলা কর্মকর্তা কায়সার আলী সৈকত, ২০২৫ ও ২০২৬ সালে শাখা কর্তৃক  আয় ও ব্যায়ের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন শাখা পরিষদের কোষাধ্যক্ষ শাহ নেওয়াজ আনসারী মঞ্জু। উন্মক্ত আলোচনায় বক্ত্য রাখেন সদস্য আব্দুল মালেক, আজীবন সদস্য ডাঃ গোলাম মওলা, হাফিজ সরকার ও খন্দকার রেজাউল ইসলাম বাবর। 

 

উল্লেখ্য, জানুয়ারী থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সিবিডি ও ক্লিনিক্যাল কার্যক্রমে এমসিএইচ, এ, এন, সি, পিএনসি, ভায়া/সিবিআই, ইপিআই, আল্ট্রাসনোগ্রাফী, এম আর, নরমাল ডেলিভারী, এক্সেরে, ইসিজি ও কাউন্সিলিং সেবা প্রদান করা হয়েছে ৮ হাজার ১৯৫ জনকে। এ ছাড়া সমিতির উদ্যোগে ২২ হাজার ৫৫০ জন সক্ষম দম্পতির মধ্যে পরিকল্পনা পদ্ধতি গ্রহন করেছেন ১৭ হাজার ১২৩ জন। এ ছাড়া চলতি বছর ১৭টি কর্মএলাকায়  ১৭০টি স্যাটেলাইট ক্যাম্প’র আয়োজন, সেখান থেকে ৪ হাজার ১৮৪ জন এবং ২০২৫ সালে ১ বছরে ১৭৮টি স্যাটেলাইট ক্যাম্প থেকে ৬ হাজার ৮১৪ জনকে বিনামুল্যে সেবা প্রদান করা হয়েছে। সভায় বক্তারা দ্ইু বছর পর এত প্রান্তবন্ত সাধারণ সভার আয়োজন করার জন্য সমিতির কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর