নিজ সংবাদ ॥ কুষ্টিয়া শহরের জুগিয়া চরপাড়া শ্মশানঘাটের পূর্ব পাশে বালুর টিলার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প।
গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া চরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি লাল রঙের লিডবল কার্তুজ ও একটি সাদা রঙের রাবার কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
তবে অস্ত্র ও কার্তুজগুলো সেখানে কারা রেখেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।









