কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

এ উপলক্ষে গতকাল বুধবার (২৮ অক্টোবর) সকালে পৌরসভার হলবাজার এলাকায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী সমবেত হন। পরবর্তীতে কেক কাটা ও পায়রা ওড়ানোর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

কুষ্টিয়া জেলা যুবদলের সহ-সভাপতি, কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক ও পৌর মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক।

 

আলোচনা সভায় বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক, রাসেল উদ্দিন বাবু,  পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি,আব্দুল হাই মাখন প্রামাণিক,

 

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হলবাজার এলাকায় এসে শেষ হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা যুবদলের শত শত নেতাকর্মীর অংশগ্রহণে র‌্যালিটি কুমারখালী জুড়ে এক আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর