কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

উন্নয়ন প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে: ডিসি তৌহিদ বিন-হাসান

রঞ্জুউর রহমান ॥ উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পাশাপাশি এসব প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান। তিনি বলেছেন, জেলার উন্নয়নকে আরও কার্যকর করতে হলে প্রকল্পের বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছেন, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

 

গতকাল সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভাসহ একাধিক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে এসব সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোহাম্মদ হাসান ইমাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান।

 

এ ছাড়া সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, জেলার উন্নয়নকে আরও কার্যকর করতে হলে শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না; প্রকল্পের সুফল সাধারণ মানুষ কতটা পাচ্ছেন, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

 

তিনি বলেন, বিশেষ করে সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি এবং মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। স্থানীয় পর্যায়ের সমস্যা ও জনদাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হলে উন্নয়ন কার্যক্রম আরও জনবান্ধব হবে।

 

জেলা প্রশাসক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

 

সভায় জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার পাশাপাশি সাধারণ মানুষের প্রয়োজন ও প্রত্যাশা বিবেচনায় নিয়ে পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর