বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুরে ২৮তম শহীদ খোরশেদ আলম দীল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে কমলাপুর বাজার ইউনাইটেড ক্লাব অ্যান্ড লাইব্রেরির আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন ও জিয়ারখী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলাপুর বাজার ইউনাইটেড ক্লাব অ্যান্ড লাইব্রেরির সভাপতি মনিরুজ্জামান।
এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। তাই তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন। তিনি আরও বলেন, “শহীদ খোরশেদ আলম দীলের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা প্রসারে ভূমিকা রাখবে বলে আমি আশা করি। এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে আয়োজকসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।









