কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

‎

‎মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

‎

‎অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়ার জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারার সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান এবং নৌপুলিশের অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম।

‎

‎অভিযানে নৌপুলিশ ও উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।

‎

‎মৎস্য বিভাগ জানায়, প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা এবং মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা জরুরি। এ লক্ষ্যে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

‎

‎জনস্বার্থে এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর