কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ডেঙ্গু প্রতিরোধে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

বিশেষ প্রতিনিধি ॥ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে চলমান পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলাজুড়ে  পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসন কুষ্টিয়ার উদ্যোগে কুষ্টিয়া পৌরসভা, উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, ইউনিয়ন পরিষদ এলাকায় প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশের অংশ গ্রহণে জেলার বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

এ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌর এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) পদন্নোতিপ্রাপ্ত উপ সচিব মিজানুর রহমানের উপস্থিতিতে, অভিযানের আওতায় বিভিন্ন সড়ক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক ও জনসমাগমপূর্ণ এলাকার আশপাশ পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর প্রজননস্থল হিসেবে বিবেচিত জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, ময়লা-আবর্জনা ও অন্যান্য সম্ভাব্য উৎস অপসারণ করা হয়। জেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এ কার্যক্রমে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।

পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এক বার্তায় অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ পরিচ্ছন্নতা কার্যক্রমে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর