খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টা ১৫ মিনিটের দিকে খোকসা থানার তদন্ত কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-চক হরিনপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. সুজাত আলী (৩৩) এবং এক্তারপুর পশ্চিমপাড়া গ্রামের মো. ইউনুস আলীর ছেলে মো. নাঈম হোসেন। পুলিশ জানায়, তাঁরা দুজনেই পৃথক মামলার পরোয়ানাভুক্ত আসামি। খোকসা থানা পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









