কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে এক স্বেচ্ছাসবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল আলম মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধায় কুমারখালীর শহরতলীর গড়াই সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২০২৪ সালের ৫ আগষ্ট দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তের পর তিনি ফেসবুকে নিয়মিত কনটেন্ট তৈরির কাজ চালিয়ে আসছিলেন। জানা গেছে, মামুন শিক্ষকতার পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি ফেসবুকে বিভিন্ন বিষয়াদি নিয়ে কনটেন্ট তৈরির কাজ করছিলেন।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠলে বিভিন্ন এলাকায় তার ভক্তবৃন্দ তৈরি হতে থাকে। তিনি নিজ বাসাবাড়ি ও কুমারখালীর পথেপ্রান্তে নানাবয়সি নারী-পুরুষ কনটেন্ট ক্রিয়েটর নিয়ে জড়ো হতেন। এ দিকে মামুনের বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট ক্রিয়েট ও শিক্ষকতার নীতি-নৈতিকতা বিরোধী কর্মকান্ডের অভিযোগে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেন এনসিপির নেতাকর্মীরা। এ তথ্য জানিয়েছেন উপজেলা এনসিপির সদস্য সচিব আলামিন হোসেন আকাশ। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ৫ আগষ্টের ঘটনায় মামুন সক্রিয়া ভূমিকায় ছিলো। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অশ্লীল কনটেন্ট তৈরির বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর