কুমারখালী প্রতিনিধি ॥ দোয়া ও আলোচনা সভার মধ্যে দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমারখালী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কুমারখালী বাস স্ট্যান্ডে অবস্থিত রশিদ সুপার মার্কেটে আলোচনা সভায় কুমারখালী উপজেল বিএনপি’র দপ্তর সম্পাদক খলিলুর রহমান খলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও এশিউর গ্রুপ এর চেয়ারম্যান শেখ সাদী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি মনোয়ার হোসেন ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দলের ঐতিহ্য, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং রাজনৈতিক সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।









