কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছিড়ে গায়েবের অভিযোগ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টানানো ব্যানার ও ফেস্টুন রাতের আঁধারে খুলে নিয়ে ছিড়ে ফেলে গায়েব করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দৌলতপুর বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় চত্বরে সংবাদ সম্মেলন করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, দৌলতপুর উপজেলার কৃতী সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলের সমর্থকদের টানানো ব্যানার ও ফেস্টুন রাতের আঁধারে খুলে নেওয়া, ছিড়ে ফেলা এবং গায়েব করে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু ও যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।

লিখিত বক্তব্যে উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু ও যুবদল নেতা জাফর ইকবাল কর্নেল অভিযোগ করে বলেন, দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের সমর্থকদের প্রচার-প্রচারণার ব্যানার-ফেস্টুন এবং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টানানো ব্যানার-ফেস্টুন বারবার ছিড়ে ফেলে গায়েব ও পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা বলেন, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, এসব ব্যানার-ফেস্টুনে বিএনপির প্রতিষ্ঠাতা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি রয়েছে। দলীয় নেতাদের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলা বা পুড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িতরা কখনো বিএনপির আদর্শের অনুসারী হতে পারে না বলেও মন্তব্য করেন তারা।

এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপি এবং দৌলতপুর উপজেলা বিএনপির প্রতি দাবি জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ছবি: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগে আয়োজিত সংবাদ সম্মেলন।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর