কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমারখালী প্রতিনিধি ॥ দোয়া, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির উদ্যোগে শহরের এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

হাতে হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে একে একে জড়ো হতে থাকেন পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে আনন্দ র‌্যালিটি বের হয়। র‌্যালিটি কুমারখালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ঢাক-ঢোলের তালে তালে বিজয় উল্লাস ও রাজপথ কাঁপানো স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

উক্ত অনুষ্ঠানে কুমারখালী উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন। এই সময় উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি, নুরুল ইসলাম আনছার প্রামানিক, সাধারণ সম্পাদক, লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক, রাসেল উদ্দিন বাবু । র‌্যালি শেষে কার্যালয়ে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং দলের উত্তরোত্তর সাফল্য ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর