কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা আহ্বায়ক কমিটি গঠিত

নিজ সংবাদ ॥ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখা গঠিত হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে ৭৩ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সৈয়দ দোস্ত মোহাম্মদকে আহ্বায়ক এবং শফিকুল ইসলামকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ ফায়েজ আহমেদ রুমি, নাসিরুল ইসলাম, খন্দকার শামসুজ্জাহিদ, জাহাঙ্গীর হোসেন, রাহেন উদ্দিন, হামিদুর রহমান, মোহাম্মদ শ্রাবণ, সেলিম রেজা ও আব্দুস সাত্তার রেন্টু। দলীয় সূত্র জানায়, আগামী তিন মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের জন্য নবগঠিত কমিটিকে বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর