কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রকৌশলী জাকির সরকার 

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে কুষ্টিয়া এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর (তৎকালীন রাষ্ট্রপতি) শহীদ জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

আগামী ০১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, গতকাল শনিবার (২৯ আগস্ট) রাতে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সঞ্চালনা করেন সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কুষ্টিয়ায় বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। প্রস্তুতি সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর