কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে দুই মোটরসাইকেল সংঘর্ষ, আহত দুই

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কাজীপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দুই চালক। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। গতকাল শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালী কাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীতমুখী দুটি মোটরসাইকেল বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষ হয় এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুই চালকই। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন, প্রতীক ডায়াগনস্টিক সেন্টারের কর্মী অমিত শাহ এবং পুলিশ সদস্য তরিকুল ইসলাম। হাসপাতাল সূত্র জানিয়েছে, দুজনের শারীরিক অবস্থাই অত্যন্ত সংকটজনক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। সড়কে মোটরসাইকেল চালকদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর