কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া ১৭ নং ওয়ার্ড জামায়াতের ইসলামীর উদ্যােগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

কুষ্টিয়া পৌরসভার ১৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে  ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রী মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা জামাতের সাবেক সেক্রেটারি ও আসন্ন কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে জামাতের মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার  ও কুষ্টিয়া পৌরসভার ১৭ নং ওয়ার্ড  কাউন্সিলর নমিনি মোস্তাফিজুর রহমান পলাশ।

সুজাউদ্দিন বলেন যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় মানুষের আপদ বিপদে পাশে থাকে।মানবতার সেবাই মাধ্যমে আল্লাহ তালার সন্তষ্ঠি অর্জন করা।সেই লক্ষে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধ থেকে আজকে আমরা ১৭ নং ওয়ার্ডে গরীব অসহায় মানুষের সেবা দেওয়ার জন্য ফ্রী ডাক্তার ও ফ্রী তে ঔষধ এর ব্যাবস্থা করেছি।ইনশাআল্লাহ আমরা এভাবে কুষ্টিয়া পৌরসভার প্রতিটা ওয়ার্ডে ব্যাবস্থা করবো।১৭ নং ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর পদপ্রার্থী পলাশ বলেন আমি ১৭ নং ওয়ার্ড জামাতের কাউন্সিলর পদপ্রার্থী আমি সব সময় চেষ্টা করছি আমার ওয়ার্ডে বিভিন্ন রাস্তা ঘাট মেরামত গভীর নলকূপ স্থাপন করা এবং আজ  গরিব অসহায়  দের  জন্য অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রিতে চিকিৎসা সেবা ফ্রিতে ওষুধ দেওয়ার  ব্যাবস্থা করেছি।

এছাড়া আমি এর আগে ভ্যান ও রিকশা চালকদের মাঝে ছাতা বিতরণ করেছে। এছাড়া যুবক ছেলেদের মাদক থেকে দুরে রাখার জন্য ফুটবল বিতরণ এবং খেলার ব্যাবস্থা করেছি।আজ সকাল থেকে দুপুর দুপুর পর্যন্ত  অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রায় ৫০০ জন রোগীকে চিকিৎসা ও ফ্রিতে ওষুধ ব্যবস্থা করেছি।ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এলাকায় জনসাধারণ এর সহযোগিতা নিয়ে আমি এই কাজগুলো করছি। এই সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর জামায়াতের নায়েবি আমীর আজমল আলী ১৭ নং ওয়ার্ড জামায়াতের আমীর সুমন হোসেন ১৭ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম সহ স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর