কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: বাচ্চু মোল্লা

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া-দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষকী ও বাংলাদেশের সাবেক প্রধান মন্ত্রী, বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গতকাল শুক্রবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার ১৩ নং খলিশাকুন্ডি ইউনিয়ন সদরে অবস্থিত, বিএনপির কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, বিপুল পরিমান দর্শক ও নেতাকর্মী  উপস্থিত ছিলেন। প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, কুস্টিয়া ৭৫/১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ (বাচ্চু মোল্লা), বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব বেলাল হোসেন। অন্যান্যের মধ্যে  মঞ্চে উপস্থিত ছিলেন আঃ বারী বিশ্বাস, আতাউর রহমান, মহসিন আলী, আনারুল ইসলাম, ইকবাল হোসেন, মোনাজাত আলী, এসানুল হক, মাসুদ মোল্লা, দৈনিক সময়ের কাগজ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এস, মোহাম্মদ আলী (বাবু), ও সাহাবুল হক প্রমুখ।

আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা। দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদুল হক (শামীম) এর সভাপতিত্বে সভা শুরু হলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, হাসান আহমেদ, এখলাচুর রহমান, জাহিদুল ইসলাম (মিন্টু), এস এম শিমুল, টুটুল মালিথা, রুবেল, খান সাহেব.., রবিউল ইসলাম, ইকবাল হোসেন, জিয়াউর রহমান ও আতাউর রহমান। বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব বেলাল হোসেন, পরে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি-আহব্বায়ক রাশেদুল হক (শামীম) তাড় বক্তব্য উপস্থাপন করেন। প্রধান অতিথী হিসাবে রেজা আহাম্মেদ (বাচ্চু মোল্লা), তার বক্তব্যে বলেন, বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ্য থাকতে হবে এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভুমিকা রাখতে হবে।

দৌলতপুর উপজেলায় প্রতিটি ইউনিয়নে একজন করে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেওয়ার ব্যাপারে দলীয় সিদ্ধান্তের কথাও বলেন তিনি। তিনি আরো বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে, চেয়ারম্যান হিসাবে দলীয় মনোনয়ন দেওয়া হলে দলীয় মনোনিত প্রার্থীকে জয়ী করার জন্য সকলকে এক সাথে কাজ করতে হবে । সভাপতির মুল্যবান বক্তব্যের মধ্য দিয়ে সভা শেষে,  উপস্থিত নেতা- কর্মী ও সমর্থকদের মধ্যে সৌহার্দপুর্ণ আনন্দ উল্লাস করতে দেখা গেছে। সভা সঞ্চালনে ছিলেন, দৌলতপুর উপজেলা  স্বেচ্ছাসেবক দলের  নেতা, প্রভাষক আসাদুল হক (আসাদ)।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর