কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বর্তমান সরকার সম্প্রীতি ও ভাতৃত্ববোধের রাজনীতিতে বিশ্বাসী:  রিপন হোসেন

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। দেশ ও জাতির কল্যাণের লক্ষ্যে ১৮ আগষ্ট থেকে কুমারখালীর তেবাড়িয়া শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় এমন আয়োজন করে মন্দির কমিটি। গতকাল শুক্রবার (২১ আগস্ট) মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় এ অনুষ্ঠান পরিদর্শন করেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা রিপন হোসেন বলেন, “বর্তমান সরকার সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের রাজনীতিতে বিশ্বাস করে। সকল ধর্মের মানুষের অধিকার সমান করেছে এই সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা তরুণ রাজনৈতিক ব্যক্তিরা সকল সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে কাজ কনে চলেছি।

সব সময় সব সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সকল নাগরিকের সমঅধিকার সংরক্ষণে আমাদের দল দৃঢ় প্রতিজ্ঞ।” অনুষ্ঠানে তেবাড়িয়া শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার সভাপতি সুজিত সিংহ রায়, সাধারণ সম্পাদক সুমন কুমার কুন্ডসহ আখড়া পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর