কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া মডেল থানায় পৃথক দুই মামলা

গণঅধিকার পরিষদ ও জামায়াত-শিবিরের সংঘর্ষ

 

নিজ সংবাদ ॥ গত শনিবার (১৫ আগস্ট) সন্ধার আগে কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদ ও জামায়াত-শিবিরের নেতা কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। বিষয়টি দৈনিক খবরওয়ালাকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন।

বিশেষ সূত্র মতে, সোমবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ আমির হামজার পিএস মোমিন বিশ্বাস গণঅধিকার কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ সহ ২৩ জনের নাম উল্লেখ সহ ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামী করে এবং গণঅধিকার পরিষদের কুষ্টিয়া সদর উপজেলা শখার সাংগাঠনিক সম্পাদক মো. রুমন হোসেন হাফিজুর রহমান জিহাদী, মোঃ তানভীর, আলী আহসান মুজাহিদ ও মুস্তাফিজুর রহমান পলাশ সহ ১৩ জনের নাম উল্লেখ সহ ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত আসামী করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।

জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন বলেন, পৃথক দুইুট মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (১৫ আগস্ট) সন্ধার আগে কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদ ও জামায়াত-শিবিরের নেতা কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গণঅধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্রঅধিকার পরিষদের কুষ্টিয়া সরকারী কলেজ শাখার সভাপতি সোহাগ আহমেদ তুফান, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার হোসনে সহ আরও ৪ থেকে ৫ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে সভাপতি সোহাগ আহমেদ তুফান. সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের জেলার সাধারণ সম্পাদক আব্দুল খালেক। 

এছাড়াও গণঅধিকার পরিষদের জেলার সাধারণ সম্পাদক আব্দুল খালেকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নগদ ৫ লক্ষ টাকা লুট, ৪টি এসি চুরি, ২টি এসি ভাংচুর, ২টা কম্পিউটার ভাংচুর, সিসি ক্যামেরা ভাংচুর ও সিসি ক্যামেরার ডিভিআর মেশিন চুরির অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের নেতা কর্মীদের বিরুদ্ধে। গণঅধিকার পরিষদের জেলার সাধারণ সম্পাদক আব্দুল খালেকের ভাষ্যমতে, তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ফলে তার ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর