কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নিমতলা কলেজ মসজিদের পবিত্রতা ডিঙিয়ে দুঃসাহসিক চুরি

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার নিমতলা কলেজ মসজিদে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। কে বা কারা রাতের আঁধারে মসজিদের ভেতরে প্রবেশ করে পানি তোলার পাম্প মোটর, আজানের কাজে ব্যবহৃত এমম্পিফায়ার সহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল চুরি করে নিয়ে গেছে। গতকাল বুধবার (১২ আগস্ট) সকালে সালাত আদায় করতে এসে স্থানীয় মুসল্লিরা বিষয়টি প্রথম দেখতে পান। তারা জানান, পানির পাম্প চুরি হয়ে যাওয়ায় ওজুর পানি সংকট তৈরি হয়েছে এবং এমম্পিফায়ার না থাকায় মাইকে আজান ও খুতবা পরিচালনায় চরম ব্যাঘাত ঘটছে।

একটি পবিত্র স্থানে এ ধরনের হীন চুরির ঘটনায় ক্ষোভ ও উদ্বেগে ফুসে উঠেছেন স্থানীয় অধিবাসীরা। মসজিদ কমিটির এক দায়িত্বশীল প্রতিনিধি জানান, “চুরির ফলে আমাদের দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের সমস্যা হচ্ছে। আমরা বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে লিখিতভাবে অবহিত করার প্রস্তুতি নিচ্ছি।” এলাকাবাসী ও মুসল্লিরা অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর