বিএনপি’র কেন্দ্র ঘোষিত ৭ই জানুয়ারীর ২০২৪ ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকের আহ্বান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
কুষ্টিয়ায় এ্যাড. অপু’র নেতৃত্বে লিফলেট বিতরণ

বৃহস্পতিবার কুষ্টিয়া কোর্টপ্রাঙ্গনে জেলা বিএনপি’র উদ্যোগে এই লিফলেট বিতরণ করা হয়। কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপুর নেতৃত্বে উক্ত লিফলেট বিতরণ করা হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, মিরপুর থানা বিএনপি’র নেতা সাবেক চেয়ারম্যান খন্দকার টিপু সুলতান, এ্যাড. আশরাফুল রেজা শিমুল, এ্যাড. তরিকুল ইসলাম সাগর, শিক্ষানবিশ আইনজীবী বকুল আলী, মিরপুর থানা বিএনপি নেতা রঞ্জু মেম্বর, মিরপুর থানা ছাত্রদল নেতা ফরিদুল ইসলাম প্রমুখ।









