কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার মিরপুরে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দিপু আহমেদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালবাড়িয়া পুরাতন বালির ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত দিপু আহমেদ তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম টিটু শেখ এবং মায়ের নাম শেফালি খাতুন।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় তালবাড়িয়া পুরাতন বালির ঘাটে মো. আজিজুল মন্ডলের চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তা থেকে দিপু আহমেদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর