খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৮ই আগস্ট ২০২৬, ১:৪০ এএম

বিশেষ প্রতিনিধি ॥ সাংবাদিক চয়নের পিতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহল, সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কুষ্টিয়া চরথানা পাড়া এলাকার বাসিন্দা মো. আলম এর কিডনিতে পাথর সমস্যা নিয়ে তার পুত্র দৈনিক দিনের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য চয়ন আহমেদ ০৪ আগস্ট ঢাকার প্লাটিনাম হাসপাতালে ভর্তি করেন।
সেখানে অপারেশন পরবর্তী জটিলতায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চয়ন আহমেদ তার পিতাকে স্থানান্তর করেন। গতকাল শুক্রবার (০৭ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মৃত্যুবরণ করেন। মরহুমের মৃত্যুর খবরে চরথানা পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ০৮ আগস্ট সকাল ১০টায় চরথানাপাড়া ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য