কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

গাছ আমাদের পরিবেশের অন্যতম প্রধান রক্ষাকবচ: অধ্যক্ষ সোহরাব উদ্দিন  

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন জেলার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষ রোপণের পাশাপাশি গাছের চারাও বিতরণ অব্যাহত রেখেছেন। গতকাল শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে পৌর ১৮ নং ওয়ার্ড এলাকায় অধ্যক্ষ সোহরাব উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারঃ) আব্দুল হাই সিদ্দিকী প্রমূখ। এ সময় এলাকার সড়কের পাশসহ গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

গাছের চারা বিতরণকালে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “গাছ আমাদের পরিবেশের অন্যতম প্রধান রক্ষাকবচ। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্বও নিতে হবে। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, তরুণ স্বেচ্ছাসেবক এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও সবুজায়ন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর