খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৮ই আগস্ট ২০২৬, ১:৩৯ এএম

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অভিযান চালিয়ে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. জিহাদ (২৬) ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া (কামারপাড়া) গ্রামের বাসিন্দা এবং মো. আবুল হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাধীন ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া (কামারপাড়া) গ্রামের আবুল কাশেমের কাঁঠাল বাগানের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন’র সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. রেজাউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গতকাল বৃহঃবার (৭ আগস্ট) মামলা দায়ের করা হয়েছে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য