পুলক সরকার ॥ ‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে খোকসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। এসময় কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোঃ ওয়াহিদুজ্জামান, খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল নোমান সহ কৃষাণ কৃষাণীরা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।









