খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩০ই জুলাই ২০২৬, ১:৯ এএম

বিশেষ প্রতিনিধি ॥ আত্মকর্মসংস্থানের মাধ্যমে দুস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করে তুলতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়ার উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (২৯ জুলাই) দুপুর ২টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। তিনি বলেন, পুনাকের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভবিষ্যতেও পুনাকের কার্যক্রম আরও গতিশীল করতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক, কুষ্টিয়ার সভানেত্রী সাদিয়া আফরিন। তিনি বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো পুনাকের অন্যতম লক্ষ্য। নিজেদের সামর্থ্য অনুযায়ী এ ধরনের সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা পুনাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগকে তাদের আত্মনির্ভরশীল জীবনের নতুন সম্ভাবনা হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, পুনাকের কোষাধ্যক্ষ শমিতা বালা, মিডিয়া সম্পাদক আতিফা কাফিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুনাকের সদস্য, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য