কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

পুলক সরকার ॥ কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাতে খোকসা থানা পুলিশের অভিযানে উপজেলার চরপাড়া গ্রামের ইসলামের ছেলে বিল্লালকে গাঁজা সেবনের অভিযোগে গ্রেফতার করেন। অভিযানে নেতৃত্ব দেন এসআই আলাল।

পরে আটককৃত বিল্লালকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৭ দিনের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসমিন জাহান। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান খোকসা থানা পুলিশ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর