খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৬ই জুলাই ২০২৬, ১:৪২ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় এক বিশাল জনসভায় ধর্মীয় উগ্রবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে গণবিপ্লবের ডাক দিয়েছেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। শনিবার (৪ জুলাই) কুষ্টিয়ার ভেড়ামারায় এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। বক্তব্যে তিনি প্রচলিত রাষ্ট্র ও শাসনব্যবস্থার অসারতা তুলে ধরেন। তিনি ব্রিটিশদের রেখে যাওয়া অকার্যকর ও ব্যর্থ সিস্টেম বাদ দিয়ে আল্লাহর দেওয়া জীবন-ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আদর্শিক গণবিপ্লবের আহ্বান জানান।
তিনি বলেন, পবিত্র কোরআনে সুদের মতো ধর্মের বিনিময় নেওয়া বা ধর্মব্যবসাও নিষিদ্ধ করা হয়েছে। এই সত্য প্রকাশ করার কারণেই আজ উগ্রবাদী স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো হেযবুত তওহীদের কণ্ঠরোধ করতে উঠেপড়ে লেগেছে। সম্প্রতি ঢাকায় উগ্রবাদী গোষ্ঠীর একটি অনুষ্ঠানে হেযবুত তওহীদের সদস্যদের প্রকাশ্যে জ-বা-ই করার হুমকির সমালোচনা করেন। এটা কোনো স্বাধীন দেশের চিত্র হতে পারে না, কোনো সভ্য দেশের সভ্য মানুষের ভাষা হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। সংগঠনের খুলনা বিভাগীয় আমির মো. তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য