কুষ্টিয়ায় জাতীয় ছাএশক্তির বিক্ষোভ মিছিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় জাতীয় ছাএশক্তির বিক্ষোভ মিছিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় জাতীয় ছাএশক্তির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৬ জুন) বিকাল ৫ টার দিকে জাতীয় ছাত্রশক্তি কুষ্টিয়া সদর উপজেলার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন জাতীয় ছাত্রশক্তির নেতা কর্মীরা। বর্তমান সরকারের লাগামহীন বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে কুষ্টিয়া  বড় বাজার এলাকা থেকে থানার মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে এন সি পির অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র শক্তি সদর উপজেলা শাখা।

‘বিদ্যুৎ ও জ্বালানির লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ একযোগে মিছিলে স্লোগান দেন তেলের দাম বাড়ল কেনো জবাব চাই জবাব দে? বিদ্যুতের দাম বাড়লো কেনো জবাব চাই জবাব দে? হাদি হত্যার সঠিক তদন্ত সহ দ্রুত বিচার চায়। এছাড়াও ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেন নেতা নেত্রীরা।  দলটির নেতা নেত্রীরা অভিযোগ করে বলেছেন, বি এন পি সরকার গঠনের পর থেকেই মানুষের উপর বাড়তি চাপ প্রয়োগ করে লাগামহীন বিদ্যুৎ ও জ্বালানির মত মৌলিক চাহিদা সম্পন্ন পণ্যের দাম বৃদ্ধি করে মানুষের জীবন যাত্রাকে ব্যাহত করছে।

এই সময় বিশেষ ভাবে বক্তব্যে, কুষ্টিয়ার বাঘিনী খ্যাত এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় নারী শক্তির যুগ্ম মূখ্য সংগঠক নাদিয়া ইসলাম মিম বলেন, বর্তমান বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েও গদি ধরে রেখেছে, সরকারকে উদ্দেশ্য করে বলেন গদি ছেড়ে যোগ্য লোককে স্থান করে দেন। এই সরকার জনগণের জীবন দুর্বিষহ করে তুলছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে, যে কৃষকের বুকের উপরে হেঁটে তিনি প্রধানমন্ত্রীর চেয়ার গ্রহণ করেছে সেই কৃষকের পেটে আজকে লাথি মেরে তাদের মৌলিক চাহিদা সম্পন্ন বিদ্যুৎ জ্বালানির দাম বৃদ্ধি করেছে ।

নাদিয়া আরো বলেন ,তার মা গণতন্ত্রের মানসকন্যা আপসহীন নেত্রী ছিলেন কিন্তু জনাব তারেক রহমান দুর্নীতিতে লাগামহীন লন্ডন থেকে দুর্নীতির উপর ট্রেইনিং করে এসেছে।

বিক্ষোভ মিছিলের আগে কুষ্টিয়া বড়বাজার রেল গেটের উপরে সমাবেশে জাতীয় ছাত্র শক্তি কুষ্টিয়া জেলার আহবায়ক সুজন মাহমুদ যুগ্ম আহ্বায়ক কানিজ ফাতেমা জ্যোতি জাতীয় ছাত্র শক্তি কুষ্টিয়া সদর উপজেলার আহ্বায়ক মোহাম্মদ রাব্বী খান সদস্য সচিব সুলাইমান হোসেন অন্তর সহ দলের অন্যান্য নেতাকর্মীরা একত্রিত হয়। পরবর্তীতে বিক্ষোভ মিছিলের ব্যানার ধরে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে থানার মোড় পর্যন্ত পৌঁছায় থানার মোড় বক চত্বরকে ঘিরে এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র শক্তির বিভিন্ন নেতা নেত্রীরা পর্যায়ক্রমে বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে বক্তব্য রাখেন।

এ সময় আহবায়ক রাব্বি ও সদস্য সচিব অন্তর বলেন, কোন প্রকার পরিকল্পনা আগাম বার্তা আলাপ-আলোচনা ছাড়াই এক মাসের মাথায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিল। এই সরকার আসলে পল্টিবাজির সরকার। তারা সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, আর রাতে আরেক কথা বলে। জনগণ যাবে কোথায়? তারা আরো বলেন বলেন, টাকার সংস্থান করতে পারছেন না। এ জন্য জনগণের গলার ওপর যদি পাড়া দেন, তাহলে আপনার সঙ্গে বাধবে লড়াই।’ মানুষ এখন চুপ করে ঘরে বসে থাকে না মানুষ প্রতিবাদের ভাষা শিখেছে এবং প্রতিবাদ করতে জানে। প্রয়োজনে আরেকটি জুলাই সংগঠিত হবে বাংলাদেশে। মানুষের অন্তরে এখন জুলাইয়ের চেতনা জাগ্রত। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৃদুল।