কুষ্টিয়ায় পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২১, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় পশুর হাটের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপদ বেচাকেনা নিশ্চিত করতে হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০ মে) বেলা ১১টায় কুষ্টিয়া পুলিশ অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

সভার শুরুতে তিনি উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং কোরবানির পশুর হাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা ও নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয়ের পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। সভায় অংশ নেওয়া ইজারাদাররা কুষ্টিয়া জেলার বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিজেদের মতামত ও করণীয় বিষয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।