কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি ॥ বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে কুষ্টিয়ায় শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়। গতকাল সোমবার (১৮ মে) বাংলাদেশ শিশু একাডেমি, কুষ্টিয়ার সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজক সূত্রে জানা যায়, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে উৎসাহিত করতে চারটি গ্রুপে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ‘ক’ গ্রুপে (শিশু শ্রেণি থেকে ২য় শ্রেণি), ‘খ’ গ্রুপে (৩য় থেকে ৫ম শ্রেণি), ‘গ’ গ্রুপে (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি) এবং ‘ঘ’ গ্রুপে (অনূর্ধ্ব ১৬ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন শিশু) মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলী প্রতিটি গ্রুপ থেকে তিনজন করে সেরা চিত্রাঙ্কনকারীকে বিজয়ী ঘোষণা করেন। পরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানানো হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট মোঃ হাবিবুল বাসারসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। এছাড়া জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিবেশ সংরক্ষণে শিশুদের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন সংশ্লিষ্টরা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর