শ্রমিকদের অধিকার রক্ষা করা মানেই দেশের উন্নয়নকে টেকসই করা: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শ্রমিকদের অধিকার রক্ষা করা মানেই দেশের উন্নয়নকে টেকসই করা: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৩, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ শ্রমিক মালিক ঐক্য গড়ি’ স্মার্ট বাংলা গড়ে তুলি” শ্লোগানে কুষ্টিয়ায় নির্মান শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহান মে দিবস-২০২৬ অমর হোক। শুক্রবার (১ মে) দুপুরে এফ. পি. এ. বি. কুষ্টিয়া শাখায় জেলা নির্মান শ্রমিক এ অনুষ্ঠানের আয়োজন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

এতে সভাপতিত্ব করেন নির্মান শ্রমিক ইউনিয়ন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি তাইজাল প্রমানিক ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজন মালিথা। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, নির্মাণ খাতের শ্রমিকরা আমাদের দেশের উন্নয়নের দৃশ্যমান কারিগর। রাস্তা, সেতু, ভবন সবকিছুতেই আপনাদের পরিশ্রমের ছাপ রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে, এই খাতের শ্রমিকরা এখনো নানা সমস্যার সম্মুখীন।

অনেক ক্ষেত্রে নেই নিরাপদ কর্মপরিবেশ, দুর্ঘটনার ঝুঁকি অত্যন্ত বেশি, ন্যায্য মজুরি সবসময় নিশ্চিত হয় না, এবং শ্রমিকদের জন্য পর্যাপ্ত সামাজিক নিরাপত্তা ব্যবস্থাও গড়ে ওঠেনি। আমরা চাই প্রতিটি শ্রমিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির বলেন, আমরা সবসময় শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করার পক্ষে। একটি মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে শ্রমিকদের অধিকারকে অগ্রাধিকার দিতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষা করা মানেই দেশের উন্নয়নকে টেকসই করা। তাই সকল ভেদাভেদ ভুলে শ্রমিকদের কল্যাণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিএসসি ডাব্লু সভাপতি ওয়ারেশ আহম্মেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পারফেক্ট হোম ডিজাইনের পরিচালক মাহমুদ আল হাফিজ অভি, স্থা-কল্প’র প্রধান নাজমুস সাকিব, প্রকৌশলী এম সুমন সানজিদ, জনাব আবুল হোসেন, জে আর এর কামরুল হাসান, রোজ এন্ড সন্স এর প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম,

সৃজন প্রোপ্রাটিজের চেয়ারম্যান ইকবল হোসেন খোকন, কুষ্টিয়া নির্মান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক নূরুল ইসলাম রনি, সাবেক সভাপতি নূরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম ও বিএনপি নেতা সমরেশ আলী জোয়ার্দ্দারসহ নির্মান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা। এসময় বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ে ও ন্যায্য মূল্য নিশ্চিতে আলোচনা করেন এবং তাদের দাবী সমূহ তুলে ধরেন।