কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সপ্তাহব্যাপী অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগ

বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন জেলা, উপজেলা সহ সকল ইউনিট। তারই ধারাবাহিকতায় সপ্তব্যাপী অসহায় ও দরিদ্র কৃষকের ধান কেটে দেয়ার কর্মসূচি হাতে নিয়েছে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগ।

সপ্তাহব্যাপী অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগ

সপ্তাহব্যাপী অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগ
সপ্তাহব্যাপী অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগ

কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আদ্বীপুজ্জামান সংগ্রামের নেতৃত্বে চতুর্থ দিনের মতো হরিনারায়নপুরের অসহায় বৃদ্ধ কৃষক উম্বাদ আলীর ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে বটতৈল ও মনোহরদিয়া ও আব্দালপুর ইউনিয়নে অসহায় কৃষকের ধান কেটে দেন সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এছাড়াও আগামী তিন দিন এই কর্মসূচি অব্যাহত থাকবে।

এ বিষয়ে অসহায় বৃদ্ধ কৃষক উম্বাদ আলী বলেন আমি নিজে অসুস্থ মানুষ আমার এই ধান কাটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম, পরে আমি ছাত্রলীগ নেতা সংগ্রাম বাবা কে বলি তারা সবাই মিলে আমার ধান কেটে দিয়েছে, আমার বড় উপকার করলো তারা।

এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আদ্বীপুজ্জামান সংগ্রাম বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য জননেতা মাহবুব উল আলম হানিফ ভাই এর তত্ত্বাবধানে এবং কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ভাই এর সার্বিক সহযোগিতায় আমরা সপ্তাহব্যাপী অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছি, এছাড়া আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা যেকোনো দুর্যোগ ও কান্তিকালে অসহায় মানুষের পাশে থাকবো। আমাদের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

Glive24.com Logo 252x68 px White সপ্তাহব্যাপী অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগ

এসময় ধান কাটায় অংশগ্রহণ করেন ,সদর উপজেলা ছাত্রলীগ নেতা বিপ্লব হোসেন, হরিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম রুমী, কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মর্তুজা আহমেদ, আব্দালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, আব্দালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক সোহাগ হোসেন।সদর উপজেলা ছাত্রলীগ নেতা সিয়াম সাদ পুষন, আপন হোসেন,সম্রাট হোসেন, তামিম, জুয়েল, শাকিল, চয়ন, সুজন, ফাহাদ, তানজীল আহমেদ, খাতের আলী কলেজ ছাত্রলীগ নেতা রিমন সহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর