মিরপুর প্রতিনিধি।। কুষ্টিয়ার মিরপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পিযূষ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আজাদুর রহমান, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, মিরপুর থানার এসআই অসীম কুমার, উপজেলা ইলেক্ট্রনিক সেনেটারি নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী উলফাত।
উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রক্টর জামাল হোসেন’র পরিচালনায় এ সময়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান, মিরপুর প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সেনাবাহিনীর সার্জেন্ট (অবঃ) হাসানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
