দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার (২৬ এপ্রিল) উপজেলার ফিলিপনগর কেন্দ্র (কেন্দ্র কোড: ৫৫২), পি.এস.এস মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থীর নাম নাসিম আলী। তার রোল নম্বর ১২১৬৭৮ এবং রেজিস্ট্রেশন নম্বর ২২১৩৫০৬২১৭।
তিনি ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাজুয়াল (অনিয়মিত) শিক্ষার্থী ছিলেন। পরীক্ষা চলাকালে নাসিম আলী বাইরে থেকে লেখা একটি লুজ শীট মূল উত্তরপত্রের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত যশোর শিক্ষা বোর্ডের পরিদর্শকের নজরে বিষয়টি আসে এবং তাকে তাৎক্ষণিকভাবে হাতেনাতে আটক করা হয়। পরে কেন্দ্র কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করে।
কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি অনিয়ম ও অসদুপায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
